এএসপি’র বাসায় চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে যুবলীগের নেতা গ্রেপ্তার

২২ আগস্ট ২০২৫, ০৭:১৬ AM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ০১:৫৯ PM
যুবলীগ নেতা কাবিল মৃধা গ্রেপ্তার

যুবলীগ নেতা কাবিল মৃধা গ্রেপ্তার © সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে মদ্যপ অবস্থায় সহকারী পুলিশ সুপারের (এএসপি) বাসায় গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি ও আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে স্থানীয় যুবলীগ নেতা কাবিল মৃধাকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত ৯টার দিকে বাউফল থানা পুলিশ তাকে ঘটনাস্থল থেকেই আটক করে।

আটক কাবিল মৃধা নওমালা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এবং উপজেলার বটকাজল গ্রামের মৃত রুস্তম আলী মৃধার ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং এলাকায় সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজের ঘনিষ্ঠ সন্ত্রাসী হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কাবিল মৃধা একটি ছুরি হাতে সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শফিকুল ইসলামের বাসায় যান। সেখানে উপস্থিত এএসপি’র বাবা আব্দুল মোতালেবের কাছে তিনি দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে তিনি বাসার আসবাবপত্র ভাঙচুর শুরু করেন।

এ সময় স্থানীয়রা তার তাণ্ডব থামিয়ে তাকে আটক করে রাখে এবং পুলিশকে খবর দেয়। পরে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার জানান, চাঁদাবাজির অভিযোগে কাবিল মৃধাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

সংসদীয় কমিটিতে গাজী নজরুল, জামায়াত আমিরের ‘না’, স্বরাষ্ট্রম…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কর্মস্থলে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে বেরোবি উপাচার্যের ব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, পুরুষ হতে গিয়ে মৃত্যু ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পারিবারিক বিরোধে স্বামীর বল্লমের আঘাত, ৪ দিন পর চিকিৎসাধীন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9