জাজিরায় নিষিদ্ধ আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২: পুলিশ

২৯ নভেম্বর ২০২৬, ১১:১৭ AM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৬, ১১:২৪ AM
 জাজিরায় বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষ

জাজিরায় বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষ © সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুজন। সংঘর্ষের সময় অন্তত ১২ থেকে ১৩টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) ভোর ৬টার পর উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে এ ঘটনা ঘটে।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু অবরোধ করেন। এসময় বিএনপির সঙ্গে তাদের সংঘর্ষ হয় এবং এতে একজন নিহত ও দুজন গুরুতর আহত হন।’

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘অবরোধের কারণে পদ্মা সেতু দিয়ে যান চলাচল প্রায় ৪৫ মিনিট বন্ধ ছিল। পরে যান চলাচল স্বাভাবিক করতে আরও কিছুটা সময় লাগে।’

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক শরীয়তপুর জেলা ছাত্রদলের এক দায়িত্বশীল নেতা গণমাধ্যমে বলেন, ‘তথ্য ছিল পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা ঘটাতে পারে। এ আশঙ্কায় বিএনপি নেতাকর্মীরা শুক্রবার থেকে পদ্মা সেতু এলাকায় অবস্থান করছিলেন। আজ ভোরের দিকে মাদারীপুরের শিবচর ও শরীয়তপুরের বিকেনগর এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান।’

এভিয়েশন ও ভ্রমণ কনটেন্টে অবদানের স্বীকৃতি, ইনফ্লুয়েন্সার …
  • ২৯ নভেম্বর ২০২৬
জাজিরায় নিষিদ্ধ আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ…
  • ২৯ নভেম্বর ২০২৬
বরিশালে নৈরাজ্য ঠেকাতে রাতভর বিএনপির পাহারা, কঠোর হুঁশিয়ারি
  • ২৯ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরেক ঘূর্ণিঝড়, যা জানালেন আবহাওয়াবিদ…
  • ২৯ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তি হতে চান আড়াই লাখ শিক্ষার্থী, এক ইউনিটে আসনপ্রত…
  • ২৯ নভেম্বর ২০২৬
পাবনার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল নিক্ষেপ, আটক ৪
  • ২৯ নভেম্বর ২০২৬