আঠারো বছরের সাজাপ্রাপ্ত যুবলীগ নেতা গ্রেপ্তার

১০ আগস্ট ২০২৫, ০৭:৩৩ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০২:২৭ PM
বাউফল উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজ

বাউফল উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজ © টিডিসি

১৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি পটুয়াখালীর বাউফল উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজকে (৫২) ঢাকার আফতাবনগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

শনিবার (০৯ আগস্ট) বিকেলে বাউফল থানার এসআই মনিরুজ্জামান খানের নেতৃত্বে  পুলিশ  ঢাকা র‍্যাব-২ এর সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার।

পুলিশ জানায়, চাঁদাবাজি, মারধর ও ভাঙচুর মামলায় পটুয়াখালী আদালত শাহজাহানকে  ১৮ বছরের কারাদণ্ডের সাজা দিয়েছিলেন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

ওসি আকতারুজ্জামান সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আসামিকে থানায় নিয়ে আসা হচ্ছে। তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি। 

আইফোন বিক্রি করে টাকা ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিম হত্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় দফায় নওগাঁয় প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ৬১ জন
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের উত্থান মানে বাংলাদেশের অস্তিত্বকে সংকটের মধ্যে ফে…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ৭ দিন আগেই, যোগাযোগ হয় টিকটকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক দূতাবাসের
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শাহআলী থানায় নতুন ওসি, ৪ থানার পরিদর্শককে বদলি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬