এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণায় যুবলীগ নেতা আটক

২৭ জুলাই ২০২৫, ০২:০৮ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ০৩:২৫ PM
মো. হুমায়ুন কবির

মো. হুমায়ুন কবির © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রকোনায় আয়োজিত পদযাত্রা ও সমাবেশ প্রতিহতের ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট করার অভিযোগে যুবলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। 

আজ রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আটক যুবলীগ নেতার নাম মো. হুমায়ুন কবির (৩৬)। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং খলিশাউড় পূর্বপাড়া এলাকার আব্দুল মান্নান ওরফে ছট্টু মিয়ার ছেলে।

জানা গেছে, গতকাল শনিবার রাতে হুমায়ুন কবির তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে এনসিপির ঘোষিত পদযাত্রা ও সমাবেশ প্রতিহতের ঘোষণা দেন। তার ওই পোস্ট নজরে এলে পুলিশ আজ সকালে তাকে আটক করে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সাহেব আলী পাঠান  বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক কর্মসূচি প্রতিহত করার উসকানিমূলক পোস্ট দেওয়ায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিকৃবির ১১ প্রশাসনিক দায়িত্ব থেকে ৯ জনের পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবীসহ কাউকেই চেনেন না বাদী, বললেন—‘পুরো বাণিজ্য করে ফেল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ কর্মকর্তার বাড়িতে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার, তদন্তে ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
১১ প্রশাসনিক পদ থেকে সাদা দলের ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9