বাস কাউন্টারে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩

১৬ আগস্ট ২০২৫, ০৪:১৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:১১ AM
বাস কাউন্টারে চাঁদাবাজি

বাস কাউন্টারে চাঁদাবাজি © টিডিসি

আশুলিয়ায় বাস কাউন্টারে চাঁদাবাজির সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) ভোর রাতে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো- পাবনা জেলার চাটমোহর থানার হরিপুর মমিনপাড়া এলাকার মৃত রমজান কারীর ছেলে সজিব হোসেন (৩৫), নাটোর জেলার সদর থানার কানাইখারী থানার মৃত আ: রহিমের ছেলে আব্দুল আওয়াল(৫০) ও বরিশাল জেলার কাজিরহাট থানার চর খাজুইরা এলাকার কবির মাতুব্বরের ছেলে মিরাজ মাতুব্বর (৩০)। তারা আশুলিয়ার পলাশবাড়ীসহ বিভিন্ন এলাকায় ভাড়া থাকতো বলে জানা যায়। 

পুলিশ জানায়, শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজির সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির সাথে জড়িত থাকার যথেষ্ট তথ্যসহ সাক্ষ্য প্রমান পাওয়া যায়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬
৫৮ কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ শিশু হাসপাতালে, আবেদ…
  • ১০ অক্টোবর ২০২৬
ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্…
  • ১০ অক্টোবর ২০২৬