গুলশানে সেই চাঁদাবাজির ঘটনায় জানে আলমের ৩৫ মিনিটের ভিডিও প্রকাশ্যে

১৪ আগস্ট ২০২৫, ১২:১১ AM , আপডেট: ১৫ আগস্ট ২০২৫, ১১:০২ AM
গুলশানে সেই চাঁদাবাজির ঘটনায় ৩৫ মিনিটের ভিডিও প্রকাশ্যে

গুলশানে সেই চাঁদাবাজির ঘটনায় ৩৫ মিনিটের ভিডিও প্রকাশ্যে © সংগৃহীত

রাজধানীর গুলশানে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার জানে আলম অপুর একটি ভিডিও ভাইরাল হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে সামাজিক মাধ্যমে ৩৫ মিনিটের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

চাঁদাবাজির ঘটনার পর আত্মগোপনে থাকা অবস্থায় অপু ভিডিওটি ধারণ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

দীর্ঘ এ ভিডিওতে ঘটনা তুলে ধরা হলো

ভিডিওতে অপু বলেন, গুলশানে চাঁদাবাজির ঘটনায় যে ছেলেটিকে টাকার ব্যাগ নিতে দেখা গেছে, সেটা আমি নিজেই। একটি ফুটেজের ভিত্তিতে বলা হচ্ছে, সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত। অথচ, যিনি গত বছর মহানায়ক ছিলেন, তাকেই এখন চাঁদাবাজ হিসেবে দেখানো হচ্ছে।

আমার কিছু প্রশ্ন রয়েছে। আপনারা কি জানেন, সেদিন ভোর ৫টার দিকে, অফিসিয়াল প্রক্রিয়ার মাধ্যমে ডিসি ও এসিকে অবগত করে, পুলিশকে সঙ্গে নিয়ে আমরা শাম্মির বাসায় অভিযান চালাই? আপনারা কি জানেন, এই অভিযানে যাওয়ার আগে গুলশানের একটি স্থানে উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে আমার কথা হয়েছিল? মিডিয়ায় সেই বিষয়গুলোর কোনো উল্লেখ নেই কেন? আগের রাতে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়ার তথ্য গোপন রাখা হলো কেন?

তিনি আরও বলেন, সেই ভোরবেলার অভিযান সম্পর্কে কোনো তথ্য মিডিয়ায় আসেনি কেন? অভিযানের সময় আমরা বুঝতে পারি, শাম্মি বাসাতেই ছিলেন, কিন্তু তথ্য পেয়ে তিনি পালিয়ে যান।

যে আড়াই মিনিটের ভিডিও ভাইরাল করে আমাদের রাতারাতি ভিলেন বানানো হলো, তাদের উদ্দেশে আমার চ্যালেঞ্জ—সৎ সাহস থাকলে আগের রাতের সিসিটিভি ফুটেজ প্রকাশ করুন। দেখা যাক কে কার সঙ্গে ফোনে কথা বলেছে, কীভাবে শাম্মি ওই বাসা থেকে বের হয়েছেন।

আমরা যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথভাবে অভিযানে গিয়েছিলাম, সেখানে কী কথা হয়েছিল, সেটিও প্রকাশ করুন। সত্য উদঘাটন করুন, অপপ্রচার নয়।

ক্যাম্পাসের অবৈধ ও ভাসমান দোকান সরাতে আল্টিমেটাম দিল ঢাবি প…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সেমিনারে এআইয়ের ‘হ্যালুসিনেশন’ ও…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আর্জেন্টিনার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন স্কালোনি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
তেজগাঁও কলেজের মসজিদ থেকে আটকদের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রম…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
জিএসটি গুচ্ছে আরেকটি ইউনিট বাড়ল, কারা অংশ নেবেন সেখানে?
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
এনটিআরসিএর প্রতিস্থাপন করা ১৯৫ পদ নিয়ে যে পরিকল্পনা মাউশির
  • ২০ সেপ্টেম্বর ২০২৬