ভুয়া ডিবি পরিচয়ে চাঁদাবাজি, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আটক

২৬ আগস্ট ২০২৫, ১০:৩০ AM , আপডেট: ২৭ আগস্ট ২০২৫, ১০:৪৮ PM
আটককৃত দূর্জয় সাব্বির

আটককৃত দূর্জয় সাব্বির © টিডিসি

জামালপুরের ইসলামপুরে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় দূর্জয় সাব্বির (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আটক করেছে স্থানীয় জনতা। রবিবার (২৪ আগস্ট) রাতে  গোয়ালেরচর চৌরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

আটক সাব্বির মোহাম্মদপুর বালুচর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে এবং রাজধানীর নর্দান ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান জানান, ভুয়া ডিবি পরিচয়ে এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চাঁদা আদায়ের সময় স্থানীয়রা সাব্বিরকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬
৫৮ কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ শিশু হাসপাতালে, আবেদ…
  • ১০ অক্টোবর ২০২৬
ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্…
  • ১০ অক্টোবর ২০২৬