বাগেরহাটে সাংবাদিককে কুপিয়ে হত্যা

০৩ অক্টোবর ২০২৫, ০৯:৩৯ PM
সাংবাদিক হায়াত উদ্দিন

সাংবাদিক হায়াত উদ্দিন © সংগৃহীত

বাগেরহাটে বিএনপি নেতা ও সাংবাদিক হায়াত উদ্দিনকে (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে কারা হামলা চালিয়েছে এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় শহরের হাড়িখালী এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হায়াত উদ্দিন বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি সম্প্রতি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে যায়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান বলেন, ‘এইমাত্র মারা যাওয়ার খবর পেয়েছি। তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে।’

গণভোটের রায় বাস্তবায়ন ও একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত…
  • ১৭ অক্টোবর ২০২৬
লালন ফকির: ধর্মের সীমানা পেরিয়ে মানবতার সাধক
  • ১৭ অক্টোবর ২০২৬
পাবনা জেলা স্বীকৃতি লাভের ১৯৮ বছর পূর্তিতে কেক কাটা, মিষ্টি…
  • ১৭ অক্টোবর ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কোনো ফি দিতে হবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
সুলতান’স ডাইনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ১৪ নভেম্বর পর্যন…
  • ১৭ অক্টোবর ২০২৬
‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’—পুলিশ কর্মকর্তাকে ছাত্রলী…
  • ১৭ অক্টোবর ২০২৬