যুবশক্তি নেতার বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ 

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৪ PM
হামলার শিকার আসাদুল্লাহ গালিভ আল সাদি (বামে) ও অভিযুক্ত যুবশক্তি নেতা হিফজুর রহমান বকুল

হামলার শিকার আসাদুল্লাহ গালিভ আল সাদি (বামে) ও অভিযুক্ত যুবশক্তি নেতা হিফজুর রহমান বকুল © টিডিসি সম্পাদিত

রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে সংবাদ সংগ্রহের সময় দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া রিপোর্টার আসাদুল্লাহ গালিভ আল সাদির ওপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রীত্বাধীন যুবশক্তির এক নেতা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছে এমন খবরে আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকর্মীরা বসুন্ধরা শপিং কমপ্লেক্স এলাকায় অবস্থান নেন। এ সময় বিএনপি ও এনসিপি নেতাকর্মীরা কয়েকজনকে আটক করে কলাবাগান থানায় সোপর্দ করেন। আটককৃতদের মধ্যে এক ব্যক্তিকে গণধোলাই দিতে থাকেন তারা। এ সময় উপস্থিত সাংবাদিকরা ভিডিও ধারণ শুরু করলে যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ বিভাগীয় কমিটির নির্বাহী সদস্য হিফজুর রহমান বকুল এসে সাংবাদিক আসাদুল্লাহ গালিভ আল সাদির উপর চড়াও হন। তিনি জোরপূর্বক তার মোবাইল ফোন কেড়ে নেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

এ বিষয়ে মাল্টিমিডিয়া রিপোর্টার মাহবুবুর রহমান বলেন, ‘আমরা দু’জন ভিডিও রেকর্ড করছিলাম। হঠাৎ বকুল এসে সাদির ফোন ছিনিয়ে নিয়ে তাকে মারধর করেন। আমি প্রতিবাদ জানালে আমার প্রতিও ক্ষিপ্ত হয়। তবে তার সঙ্গীরা এসে পরিস্থিতি সামাল দেয়।’ 

হামলার বিষয়ে জানতে চাইলে যুবশক্তির নেতা হিফজুর রহমান বকুল বলেন, আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়েছে।  

জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে: মাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রানার গ্রুপ নিয়োগ দেবে ১০ সিনিয়র অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ওষুধ ছাড়াই বিষণ্নতা নিরাময়ের গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি প…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে পড়ুন চীনের পিকিং ইউনিভার্সিটিতে, আবাসন-মাসিক উপব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9