দেশে ২ লক্ষ কোটি টাকা জাল নোট প্রবেশের অভিযোগ জুলকারনাইন

০১ অক্টোবর ২০২৫, ০৩:২৬ PM
বাংলাদেশি টাকা ও জুলকারনাইন সায়ের

বাংলাদেশি টাকা ও জুলকারনাইন সায়ের © সংগৃহীত

দেশে ২ লক্ষ কোটি টাকা জাল নোট প্রবেশের অভিযোগ করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। আজ বুধবার (১ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে একটি স্ট্যাটাসে এ অভিযোগ করেন তিনি। 

ফেসবুক পোস্টে জুলকারনাইন সায়ের বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার মদদে বিভিন্ন রুটে প্রায় ২ লক্ষ কোটি টাকা সমপরিমাণ জাল নোট প্রবেশ করানো হচ্ছে, এসকল টাকার কাগজ আর বাংলাদেশের নোটে ব‍্যবহৃত কাগজ একই হওয়ার কারণে খালি চোখে এমনকি ব‍্যাংকের যাচাই মেশিনেও এসব নোট জাল হিসেবে চিহ্নিত করা দুরূহ। নিরাপত্তা সুতা সহ হলোগ্রাম প্রিন্ট সবই অত্যন্ত নিখুঁতভাবে ব্যবহার করা হয়েছে।’

তিনি বলেন, ‘বিশেষ ব্যবস্থায় দেশটির নিজস্ব মুদ্রা ছাপানোর ফ‍্যাসিলিটিতে এসকল নোট প্রিন্ট করা হয়েছে বলে বিশ্বস্ত মাধ্যমে জানা গেছে। 
বাংলাদেশের অর্থনৈতিক খাত একপ্রকারের ধ্বংস করতে এবং বিভিন্ন নাশকতামূলক কার্যক্রমে অর্থায়নের জন্যে এসব নকল নোট অত্যন্ত কম মূল্যে দেশের জালনোট কারবারিদের কাছে বিশেষ ব্যবস্থায় পৌঁছে দিচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশের বর্ডার গার্ডস, বিভিন্ন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা এ বিষয়ে অবগত, এবং নিজ সামর্থের সর্বোচ্চ দিয়েই তাঁরা এই অপতৎপরতা প্রতিরোধের চেষ্টা করে চলেছেন, পাশাপাশি সাধারণ নাগরিকদের মধ‍্যেও এ বিষয়ে কার্যকরী সচেতনতা তৈরি গুরুত্বপূর্ণ।’

২০ বছর ধরে জনবল সংকট : যশোর শিক্ষা বোর্ডের নিয়োগ প্রক্রিয়া …
  • ২৪ আগস্ট ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে হুঁশিয়ারি দিলেন রাশেদ খান
  • ২৪ আগস্ট ২০২৬
ফুটপাত দখল করে দোকান, মাসে ১৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ …
  • ২৪ আগস্ট ২০২৬
অনেক শিক্ষক বদলির আবেদন করতে পারছেন না, কারণ জানালেন অধ্যক্…
  • ২৪ আগস্ট ২০২৬
মদ-স্পিরিট উৎপাদন করে ১৫০ কোটি টাকা মুনাফা কেরুর, চিনিতে লো…
  • ২৪ আগস্ট ২০২৬
দুপুরে নিখোঁজ, ভোরে পুকুরে ভাসল দুই শিশুর মরদেহ
  • ২৪ আগস্ট ২০২৬