ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৪ AM
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) © লোগো

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৭ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত তিনটি পৃথক আদেশে এসব বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিএমপির সিটি-ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের উপকমিশনার মোহাম্মদ মোর্শেদ আলমকে পিঅ্যান্ডআর বিভাগে, ডিএমপির প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন-১) মাঈন উদ্দিন চৌধুরীকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের কাউন্টার টেরোরিজম-১-এ, ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক-অ্যাডমিন) মো. মেহেদী হাছানকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে এবং ডিএমপির অতিরিক্ত উপকমিশনার মো. ওয়ালিউল ইসলামকে ট্রেনিং বিভাগে বদলি করা হয়েছে।

এ ছাড়া ডিএমপির ট্রাফিক-তেজগাঁও বিভাগের ট্রাফিক-মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আসলাম সাগরকে মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল মিরপুর), মিরপুর বিভাগের (পেট্রোল মিরপুর) সহকারী পুলিশ কমিশনার কাজী মিজানুর রহমানকে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মোহাম্মদপুর জোন) ও ট্রাফিক-উত্তরা বিভাগের ট্রাফিক-এয়ারপোর্ট জোনের সহকারী পুলিশ কমিশনার শারমিন আকতার চুমকিকে অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) দপ্তরের ট্রাফিক-অ্যাডমিনের অতিরিক্ত উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

 

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬