মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮

১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ PM
গ্রেপ্তার ব্যক্তিরা

গ্রেপ্তার ব্যক্তিরা © সংগৃহীত

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানা-পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো  রাব্বি (২৪), মুরাদ (২৩), মোবারক (৩০), ওবায়দুল (৩২), সালাউদ্দিন (৩৭), গোলাম রাব্বি (২৩), সৈয়দ মো. কায়সার হাবিব (৩৮), মো. শাওন (১৯), জাহাঙ্গীর আলম (৪২), রহিম (৫০), আবুল হোসেন (৩৩), মান্নান (২২), আলামিন (৩২), আলামিন ইসলাম (২১), সোহেল (৩০), মেহেদী হাসান (৩০), শফিকুল ইসলাম (২২), জাহিদ (১৮)। এ সময় তাদের কাছ থেকে ১৩০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। 

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, বুধবার অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬