হোটেল-ফ্ল্যাট-ছাত্রাবাসের আওয়ামী লীগ কর্মী থাকলে তথ্য দিন: ডিএমপি

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪০ PM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৪ PM
সংবাদ সম্মেলনে ডিএমপির কমিশনার

সংবাদ সম্মেলনে ডিএমপির কমিশনার © সংগৃহীত

রাজধানী ঢাকার আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কোনও নেতাকর্মী থাকলে তাদের তথ্য দিতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। যারা তথ্য দেবেন তাদের নাম-পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন মো. নজরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

নজরুল ইসলাম বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের অর্থ যোগানদাতা, আশ্রয়দাতা ও লোক সরবরাহকারীদের বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে। তিনি আজকের ঝটিকা মিছিল হতে বিপুল সংখ্যক নেতাকর্মী গ্রেপ্তারে সহযোগিতার জন্য নগরবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 

তিনি বলেন, ‘আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে পুলিশের রেড দেওয়া হয়। গোয়েন্দা নজরদারি চলছে। অনেক ফ্ল্যাটে থাকছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। জনগণ পুলিশকে তথ্য দিলে পুলিশ সেখানে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করবে। তাদের গ্রেফতার করলে ঝটিকা মিছিলের সংখ্যা কমে যাবে। যারা তথ্য দেবেন তাদের নাম-পরিচয় গোপন রাখা হবে।’

আরও পড়ুন: বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালায় ফের পরিবর্তন আসছে

নজরুল ইসলাম বলেন, ‘নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল, তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করছে। এসব মিছিল থেকে দলটির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। গ্রেফতারে জনসাধারণ পুলিশকে সহায়তা করেছে।’ 

আগামী দিনেও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে জনগণ পুলিশকে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিএনপির এমপি সারওয়ারের ভাইকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ পেছাচ্ছে?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাবর আজমই কি পিসিবির পরবর্তী টার্গেট?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষা কবে, চূড়ান্ত সভা কাল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বাছাই পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিচ্ছিন্ন সংযোগ, নেই মিটারও—তবুও বিদ্যুৎ বিল এল ৬৯২ টাকা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬