আগস্টে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ

গুলশানে ক্রাইম, লালবাগে গোয়েন্দা, ওয়ারীতে ট্রাফিক

১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩ PM , আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৬ PM
পুরস্কার নিচ্ছেন এক পুলিশ কর্মকর্তা

পুরস্কার নিচ্ছেন এক পুলিশ কর্মকর্তা © সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চলতি বছর আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ৮টি ক্রাইম বিভাগের মধ্যে শ্রেষ্ঠ বিভাগ হিসেবে নির্বাচিত হয়েছে গুলশান বিভাগ। গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে লালবাগ বিভাগ।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

ডিএমপি কমিশনারের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন পুলিশ কর্মকর্তারা

ডিএমপি সূত্রে জানা যায়, ২০২৫ সালের আগস্ট মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে গুলশান বিভাগ। শ্রেষ্ঠ থানা হয়েছে গুলশান থানা। সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার জাহিদ হোসেন। শ্রেষ্ঠ এসআই যৌথভাবে নির্বাচিত হয়েছেন পল্লবী থানার এসআই মো. নুর ইসলাম ও উত্তরা পশ্চিম থানার এসআই মো. আব্দুল মালেক খান। এএসআইদের মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন যাত্রাবাড়ী থানার এএসআই মো. ইউনুস ও মোহাম্মদপুর থানার এএসআই মো. নাদের আলী।

গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ডিবি-লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন ডিবি-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম। ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আজাদ রহমান। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট যৌথভাবে নির্বাচিত হয়েছেন যাত্রাবাড়ী ট্রাফিক জোনের সার্জেন্ট মোহাম্মদ সোহেল রানা ও দারুসসালাম ট্রাফিক জোনের সার্জেন্ট মো. নাজমুল ইসলাম।

পুরস্কার নিচ্ছেন ট্রাফিক-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আজাদ রহমান

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনের সঞ্চালনায় ডিএমপির আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমান, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নভোএয়ার লিমিটেডে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভারত সফরে তারকায় ঠাসা স্কোয়াড ঘোষণা উরুগুয়ের
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৯০০ শয্যার হাসপাতালে ৫০০ শয্যার জনবল, রোগী ভর্তি সাড়ে ৩ হা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল ও লোডশেডিংয়ে অতিষ্ঠ? সোলার সিস্টেম কতটা কার্যকর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬