গাজীপুরে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ

১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০০ PM
টঙ্গী পশ্চিম থানা

টঙ্গী পশ্চিম থানা © টিডিসি

গাজীপুরের টঙ্গীতে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
মৃত যুবকের নাম রনি মিয়া (৩০)। তিনি টাঙ্গাইল সদর উপজেলার মীরের ব্যাতকা গ্রামের কালু মিয়ার ছেলে। পেশায় নির্মাণশ্রমিক রনি পরিবার নিয়ে টঙ্গীর বড় দেওড়া পরান মণ্ডলের টেক এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
 
পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে টঙ্গীর বড় দেওড়া এলাকায় একটি সাবমারসিবল পাম্প ও পাইপ চুরির অভিযোগে স্থানীয়রা রনিকে আটক করেন। পরে স্থানীয় সোহেল রানা ও নূরুল ইসলাম তাকে টঙ্গী পশ্চিম থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
 
এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে থানার হাজতখানার শৌচাগারে রনি অসুস্থ হয়ে পড়েন। পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
 
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন রশিদ বলেন, ‘ময়নাতদন্ত শেষে রনির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচিত হয়েও নিয়োগপত্র নেই, অধরাই রয়ে যাচ্ছে সরকারি চাকরি!
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
অজ্ঞাত নাম্বার থেকে গালিগালাজ ও হুমকি, নিরাপত্তাহীনতায় পরিব…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬