আন্দোলনে বাধা দেওয়া পুলিশকে ‘লাভ সাইন’ তরুণীর, ভিডিও ভাইরাল

১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪ PM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৪ PM
পুলিশকে ‘টিপন্নী’ দিয়ে উত্ত্যক্ত তরুণীর, ভিডিও ভাইরাল

পুলিশকে ‘টিপন্নী’ দিয়ে উত্ত্যক্ত তরুণীর, ভিডিও ভাইরাল © টিডিসি সম্পাদিত

সম্প্রতি স্পেনের একটি আন্দোলনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। বিক্ষোভের মাঝেই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, মিছিলকারীরা পুলিশের ব্যারিকেড অতিক্রম করে সামনে যাওয়ার চেষ্টা করছেন। 

পুলিশ বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়। ঠিক এমন এক মুহূর্তে এক তরুণীকে পুলিশ সদস্যের মুখোমুখি হয়ে ‘চোখ টিপন্নী’ দিতে দেখা যায়। তরুণীর এমন ভঙ্গি অনেকেই ‘লাভ সাইন’ হিসেবে দেখছেন। এ সময় বাধাদানকারী পুলিশকে হাসতে দেখা যায়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। কেউ একে প্রতীকী প্রতিবাদ হিসেবে দেখছেন, কেউ বা পুলিশকে উসকানি দেওয়ার অপচেষ্টা বলেই মনে করছেন। আবার কেউ কাঁটার বদলে ফুল দেওয়ার প্রতীক হিসেবে দেখছেন।

তবে ঘটনাটি স্পেনের কোন বিক্ষোভের, তা নিশ্চিত হতে পারেনি দ্য ডেইলি ক্যাম্পাস। ঘটনার সত্যতা দ্য ডেইলি ক্যাম্পাসের পক্ষে যাচাই করাও সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, ভিডিওটি স্পেনের একটি বিক্ষোভের সময় ধারণ করা। যা পরবর্তীতে মুহুর্তেই ভাইরাল হয়ে যায়।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬