শেরপুরে মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে পুলিশের চাকরি পেলেন ১৯ জন

১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৮ PM
এক চাকরিপ্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হচ্ছে

এক চাকরিপ্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হচ্ছে © সংগৃহীত

শেরপুরে শতভাগ স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন শেরপুর জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি মো. আমিনুল ইসলাম।

পুলিশ সুপার উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‌প্রশিক্ষণ শেষে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবায় অংশগ্রহণের মাধ্যমে প্রকৃত অর্থে বাংলাদেশ পুলিশের মর্যাদা বৃদ্ধি করতে হবে।

নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ময়মনসিংহ সদর সার্কেল) মো. সোহরোয়ার্দী হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (জামালপুর সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন।

জানা গেছে, ১৯টি শূন্য পদের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ১ হাজার ৮৭৮ জন প্রার্থী শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ২৭৩ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে, ৪৭ জন ভাইভায় উত্তীর্ণ হন এবং চূড়ান্তভাবে ২ জন নারী ও ১৭ জন পুরুষ নিয়োগপ্রাপ্ত হন। এ ছাড়া ৪ জনকে রাখা হয়েছে অপেক্ষমাণ তালিকায়।

অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচিত হয়েও নিয়োগপত্র নেই, অধরাই রয়ে যাচ্ছে সরকারি চাকরি!
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
অজ্ঞাত নাম্বার থেকে গালিগালাজ ও হুমকি, নিরাপত্তাহীনতায় পরিব…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬