মহেশখালীতে ডাকাত দলের গুলিতে টহলরত তিন পুলিশ গুলিবিদ্ধ

১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০২ PM
আহত তিন পুলিশ

আহত তিন পুলিশ © সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে ডাকাত দলের গুলিতে পুলিশের তিন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকার কোহেলিয়া সেতুর পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ পুলিশ সদস্যরা হলেন, মহেশখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সেলিম (৩৬), কনস্টেবল সোহেল (৪৪) ও কনস্টেবল মো. মাসুদ (৩৬)। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প থেকে নিয়মিত চোরাই মালামাল বের হয়। দীর্ঘদিন ধরে এসব মালামাল বহনকারী গাড়ি আটকিয়ে সংঘবদ্ধ একদল ডাকাত চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি চালিয়ে আসছে। মঙ্গলবার রাতেও প্রায় ১০-১৫ জনের একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নেয়।

খবর পেয়ে পুলিশের একটি টহল টিম ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদের ধাওয়া করলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ পুলিশ সদস্যদের প্রথমে বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

এবিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, ‘আহত পুলিশ সদস্যরা বর্তমানে চিকিৎসাধীন আছেন। কারা এ হামলার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত ও আটক করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।‘

এদিকে আজ (বৃহস্পতিবার) সকাল থেকেই মহেশখালীর গহিন পাহাড়ে ডাকাত ও সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনী অভিযান শুরু করেছে। পুলিশ ও র‌্যাব সমন্বয়ে পরিচালিত এ অভিযানে বিভিন্ন সন্দেহভাজন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

 

 

 

 

 

 

 

 

ধানমন্ডি ২৭ থেকে শেখ হাসিনার উপ-প্রেস সচিবকে আটক করল ছাত্রদল
  • ২৬ নভেম্বর ২০২৬
যুবদল কর্মীর আশ্রয়ে ভারত ফেরত ছাত্রলীগ নেতা, দেড় মাস পর গ্র…
  • ২৬ নভেম্বর ২০২৬
সরকারি মেডিকেলে ২৭০ আসন বাড়ল, তালিকায় সদ্য অনুমোদন পাওয়া সর…
  • ২৬ নভেম্বর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ সিভিল জজের সবচেয়ে বেশি ঢাবির, বাকি ২১ বি…
  • ২৬ নভেম্বর ২০২৬
তরুণীর সঙ্গে এমপির পিএস ও ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইর…
  • ২৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দ, ১০ হাজার কোটি টাকাই ফেরত যাচ্…
  • ২৫ নভেম্বর ২০২৬