চাঁদপুরের ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তার

০৭ মার্চ ২০২৬, ০৪:২৯ PM
গ্রেপ্তার তিনি ডাকাত

গ্রেপ্তার তিনি ডাকাত © সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপ গাড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে হাজীগঞ্জ থানা-পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশি অস্ত্র, তালা কাটারসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানার এসআই (নি.) মো. নাজমুল আলম সঙ্গীয় ফোর্সসহ হাজীগঞ্জ বিশ্বরোড এলাকায় অবস্থানকালে জানতে পারেন, কুমিল্লা থেকে একটি ডাকাত দল পিকআপযোগে হাজীগঞ্জ বাজারে ডাকাতির উদ্দেশ্যে আসছে। অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা ও হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নেতৃত্বে হাজীগঞ্জ পূর্ব বাজার এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের ব্রিজে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি শুরু করা হয়।

রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে কুমিল্লা থেকে আসা একটি নীল রঙের পিকআপ গাড়িকে থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে তিনজনকে আটক করতে সক্ষম হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সোনাপুর এলাকার মো. জাহেদ ওরফে জাহিদ (২৭), কুমিল্লার মুরাদনগরের খুরুইল এলাকার মো. ইসমাইল হোসেন (৩৫) ও কুমিল্লার দাউদকান্দির পিপিয়াকান্দি এলাকার মো. মহসীন মিয়া (৪০)।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে একটি ধারালো রামদা, একটি চাপাতি, একটি দেশি ধারালো ছুরি, একটি TATA ব্র্যান্ডের নীল রঙের পিকআপ (ঢাকা মেট্রো ন-১৮-৪০৮০), একটি লোহার কাটার, তিনটি লোহার রড, একটি শাবল, তিনটি গামছা, পাঁচটি ধারালো ব্লেড ও তিনটি কালো মাস্ক উদ্ধার করা হয়েছে।

হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং পলাতক অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন পে স্কেলে বেতন পাবেন কবে, কী বলছে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের সংবাদ সম্মেলনের ডাক
  • ১৫ অক্টোবর ২০২৬
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে অন্তত ১৭ শিশুর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬