সিটি ইউনিভার্সিটিতে ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

০৭ মার্চ ২০২৬, ০৫:১১ PM
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সভায় সভাপতিত্ব করেন সিটি ইউনিভার্সিটির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ড. ইঞ্জি. মো. লুৎফর রহমান (অব.)

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সভায় সভাপতিত্ব করেন সিটি ইউনিভার্সিটির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ড. ইঞ্জি. মো. লুৎফর রহমান (অব.) © সংগৃহীত

সিটি ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ের ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, নতুন একাডেমিক পরিকল্পনা, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সিটি ইউনিভার্সিটির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ড. ইঞ্জি. মো. লুৎফর রহমান (অব.)। সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং একাডেমিক কাউন্সিলের সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের চলমান একাডেমিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। আধুনিক শিক্ষাব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে পাঠ্যক্রম উন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা জোরদার করা, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, সিটি ইউনিভার্সিটি আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং শিক্ষার্থীদের দক্ষতা ও গবেষণাভিত্তিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একাডেমিক উৎকর্ষতা অর্জনের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের গুরুত্বপূর্ণ সভার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও উন্নত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম পরিবর্তন
  • ৩১ আগস্ট ২০২৬
নতুন পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি
  • ৩১ আগস্ট ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদ…
  • ৩১ আগস্ট ২০২৬
গোবিপ্রবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এলামনাই অ্যাসোসিয়েশ…
  • ৩১ আগস্ট ২০২৬
মাঠে নাহিদ রানা, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফেরার আশায় বিসিবি
  • ৩১ আগস্ট ২০২৬
এনএসআইয়ের ২ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • ৩১ আগস্ট ২০২৬