ডিআইইউতে জ্বালানি তেল সংকটে পরিবহন সেবা বন্ধ

০৭ মার্চ ২০২৬, ০৫:১৮ PM
টিডিসি সম্পাদিত

টিডিসি সম্পাদিত © টিডিসি

জ্বালানি তেলের সংকটের কারণে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পরিবহন সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন কমিটির আহ্বায়কের পক্ষ থেকে জানানো হয়, বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি তেলের সরবরাহে সংকট তৈরি হয়েছে। গতকাল মধ্যরাত পর্যন্ত চেষ্টা করেও প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করা সম্ভব হয়নি। ফলে বাধ্য হয়ে শনিবার দুপুর থেকে পরিবহন সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

পরিবহন কমিটির পক্ষ থেকে শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগ, ক্লাস ও পরীক্ষার হলে অন্য শিক্ষার্থীদেরও বিষয়টি জানিয়ে দিতে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা মোহাম্মদ শাহ আলম চৌধুরী  বলেন, ‘জ্বালানি তেলের সাময়িক সংকটের কারণে পরিবহন সেবা বন্ধ রাখতে হয়েছে। আমরা দ্রুত বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি। শিক্ষার্থীদের যাতে ভোগান্তি কম হয় সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে। খুব শিগগির পরিস্থিতি স্বাভাবিক হলে পরিবহন সেবা পুনরায় চালু করা হবে বলে আশা করছি।’

মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬