ওয়ারেন্টের আসামি ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা, আহত ৬

০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৭ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৭ PM
৬ পুলিশ সদস্য আহত

৬ পুলিশ সদস্য আহত © টিডিসি ফটো

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। রবিবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, খাদুরাইল গ্রামের মিজানুর রহমান (৪০)-এর বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা এবং একটি নিয়মিত মামলা রয়েছে। বিজয়নগর থানার এসআই নাফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তারে অভিযান চালায়। অভিযানের সময় মিজানুরের লোকজন হঠাৎ পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে পুলিশের এএসআই শেখ সাদীসহ মোট ছয়জন আহত হন। গুরুতর আহত এএসআই শেখ সাদী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

তবে হামলার পরও অভিযুক্ত মিজানুর রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

বিজয়নগর থানার সেকেন্ড অফিসার এসআই নাফিজুল ইসলাম বলেন, ‘ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় তার লোকজন তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালায় তারা। এতে ছয়জন পুলিশ সদস্য আহত হন।’

তিনি আরও জানান, ‘ঘটনার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬