ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি, প্রত্যাহার হলেন সেই পুলিশ সদস্য

৩১ আগস্ট ২০২৫, ০৯:৫২ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ PM
ডিএমপির কাছে দাবি জানায় বুয়েট শিক্ষার্থীরা

ডিএমপির কাছে দাবি জানায় বুয়েট শিক্ষার্থীরা © সংগৃহীত

ইঞ্জিনিয়ারিং বিভাগের এক নারী শিক্ষার্থীকে আন্দোলনের সম্পৃক্ত থাকার কারণে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করে ধর্ষণের হুমকি দিয়েছিল এক পুলিশ সদস্য। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। 

আজ রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানিয়েছেন বুয়েট শিক্ষার্থী ও ইঞ্জিনিয়ারিং অধিকার আন্দোলনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাকিল আহমেদ।

শাকিল আহমেদ বলেন, ‘আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে আমাদের নারী শিক্ষার্থীদের বিভিন্নভাবে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। সম্প্রতি এক নারী শিক্ষার্থীকে পুলিশের এক কনস্টেবল হত্যা ও ধর্ষণের হুমকি দেন। আমরা বিষয়টি পুলিশকে জানালে সেই কনস্টেবলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে সেই পুলিশ কনস্টেবলের নাম পরিচয় জানা যায়নি।’

আন্দোলনকারীরা নানাভাবে সাইবার বোলিংয়ের শিকার হচ্ছেন এ বিষয়টি জানাতে বিকেলে ইঞ্জিনিয়ারিং অধিকার আন্দোলনের কর্মীরা ডিএমপি সদর দপ্তরে যান। প্রায় দুই ঘণ্টাব্যাপী আলোচনা হয় ও ডিএমপি কমিশনার ও প্রকৌশল শিক্ষার্থীদের মধ্যা। আলোচনায় তারা ২৮ আগস্ট শাহবাগে শিক্ষার্থীদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ, রংপুরে এক প্রকৌশল শিক্ষার্থীকে হেনস্তাসহ আন্দোলন সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলাপ করেন।

আলোচনা শেষে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলীও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে ছাত্র এবং পুলিশের দায়িত্ব কী হবে তা আলোচনা করা হয়েছে। সভা-সমাবেশ নিষিদ্ধ থাকা এলাকায় শিক্ষার্থীদের উপস্থিতি ঠিক হয়নি। আমরা এই বিষয়ে তাদের আইনগত দিকগুলো বুঝিয়েছি। যার বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধর করার অভিযোগ সেটার ব্যাপারে তদন্ত কমিটি করা হয়েছে।

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9