হামলায় জড়িত সেনা সদস্যদের প্রকাশ্যে বিচার করতে হবে, গোপনে নয় : রাশেদ খান

৩০ আগস্ট ২০২৫, ০১:৪৯ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০৯:২২ PM
সাধারণ সম্পাদক রাশেদ খান

সাধারণ সম্পাদক রাশেদ খান © সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আমাদের ওপর হামলা চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। বিশেষ করে সেনা সদস্যরা এ হামলায় জড়িত। তাদের সেনা আইনে গোপনে নয়, প্রকাশ্যে বিচার করতে হবে।

আজ শনিবার (৩০ আগস্ট) রাজধানীতে দুপুরে ঢাকা মেডিকেলে নুরকে দেখতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

রাশেদ খান বলেন, লাল শার্ট পরিহিত এক ব্যক্তির হামলার ঘটনাকে ঘিরে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। শুরুতে দাবি করা হয়, হামলার শিকার ছিলেন না নুর, বরং অন্য কেউ। এটিকে ‘মিথ্যাচার’ বলেও আখ্যায়িত করেন তিনি।

তিনি বলেন, আমাদের ওপর হামলা চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। বিশেষ করে সেনা সদস্যরা এ হামলায় জড়িত। তাদের সেনা আইনে গোপনে নয়, প্রকাশ্যে বিচার করতে হবে। আমরা এ বিষয়ে মামলা করব।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরও বলেন, অফিসে ঢুকে তারা আমাদের নেতাকর্মীদের যেভাবে মারধর করেছে তা কখনই কাম্য নয়।

তিনি আরও অভিযোগ করেন, সেনাবাহিনীকে পুলিশ বা প্রশাসন কেউ ডাকেনি, তবুও তারা পরিকল্পিতভাবে এসে নুরের ওপর হামলা চালায়। অফিসে ঢুকে নেতাকর্মীদের ওপরও ব্যাপক মারধর চালানো হয়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ সময় রাশেদ খান ঘোষণা দেন, আমাদের ওপর হামলা চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। বিশেষ করে সেনা সদস্যরা এ হামলায় জড়িত। তাদের সেনা আইনে গোপনে নয়, প্রকাশ্যে বিচার করতে হবে। আমরা এ বিষয়ে মামলা করবো।

কর অঞ্চল-দিনাজপুরে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন ৩ জেলার স্…
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজ…
  • ১৬ নভেম্বর ২০২৬
ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল, পদত্যাগ দাবিতে স্কুলে…
  • ১৬ নভেম্বর ২০২৬
রাতের আঁধারে স্কুলের ভেতর নারীসহ নৈশপ্রহরী আটক
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950