নাক ভেঙেছে নুরের, ক্ষতিগ্রস্ত চোয়াল — মেডিকেল বোর্ড গঠন

৩০ আগস্ট ২০২৫, ১২:২৬ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০৯:২২ PM
নুরুল হক নুর হাসপাতালে

নুরুল হক নুর হাসপাতালে © সংগৃহীত

রাজধানীর কাকরাইলে হামলায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের চিকিৎসায় উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। আজ শনিবার (৩০ আগস্ট) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার রাতেই নুরুল হকের চিকিৎসায় সর্বোচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আজ দুপুরে বোর্ড তার চিকিৎসা বিষয়ে আলোচনায় বসবে।

হাসপাতাল পরিচালক জানান, নুরুল হকের মাথায় আঘাত রয়েছে এবং তার নাকের হাড় ভেঙে গেছে। এই কারণে গতকাল প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। যদিও রাতেই রক্তক্ষরণ বন্ধ হয় এবং সকালে তার জ্ঞান ফিরে আসে। তবে ৪৮ ঘণ্টার আগে তাকে সম্পূর্ণভাবে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী। পরে সংগঠনটির নেতাকর্মীরা নুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত, তার নাক ফেটে গেছে। নেতাকর্মীদের স্ট্রেচারে করে তাকে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়।

আজ সকালে গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানিয়েছেন, নুরুল হক নুর এখন কিছুটা আশঙ্কামুক্ত হলেও তিনি চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় রয়েছেন। সকালে তার সিটি স্ক্যান করানো হয়েছে।

প্রাথমিকে আসছে সমন্বিত শিক্ষক ও প্রশাসনিক নীতিমালা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে অপহৃত ব্যবসায়ী উদ্ধার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অষ্টম শ্রেণি পাসেই চাকরি দেবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির বিজয়-২৪ হলে আসন খালি থাকলেও বৈধ সিট বণ্টনে বিলম্ব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসআইআর স্কুলের অনিয়ম খতিয়ে দেখতে তদন্তে যাচ্ছে মাউশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আওয়াজ উঠছে ‘আওয়াজ ডট বিডি’-তে, শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১ শতাংশই…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9