নুরের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার নামে অডিও কল রেকর্ডটি ভুয়া

৩০ আগস্ট ২০২৫, ০১:০৫ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কল রেকর্ডটি ভুয়া

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কল রেকর্ডটি ভুয়া © টিডিসি সম্পাদিত

রাজধানীর কাকরাইলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার স্বরাষ্ট্র উপদেষ্টার নামে প্রচার হওয়া অডিও কল রেকর্ডটি ভুয়া বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট মন্ত্রণালয়।

আজ শনিবার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর নামে একটি ফেইক বা এআই জেনারেটেড অডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রকৃতপক্ষে এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ নয়, এটি একটি এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বা অন্যভাবে সৃষ্ট বিকৃত কণ্ঠ। একজন সচেতন মানুষ যিনি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ চিনেন, তিনি বুঝতে পারবেন এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো কণ্ঠ নয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'ইসমাইল চৌধুরী সম্রাট' সহ বিভিন্ন ফেইক ফেসবুক আইডি থেকে ২৫ সেকেন্ডের ভুয়া অডিও রেকর্ডটিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভিপি নুরের বিষয়ে অজ্ঞাতনামা পুলিশ অফিসারকে নির্দেশনা দিতে শোনা যায়। স্বরাষ্ট্র উপদেষ্টার নামে এ ধরনের ভুয়া অডিও রেকর্ড তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার ঘটনা সাধারণ জনগণের নিকট মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে- যা জনশৃঙ্খলা ও আইনের পরিপন্থী। এর মাধ্যমে সমাজে গুজব ছড়িয়ে পড়ছে এবং জনগণ প্রকৃত সত্য তথ্য থেকে বঞ্চিত হচ্ছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর অডিও রেকর্ড তৈরির বিষয়ে তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের ভুয়া অডিও রেকর্ড বা ভুয়া কনটেন্ট তৈরি করে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার বা ছড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট সকলকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সতর্ক করা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের রাত ৮টার কিছুক্ষণ পর গণঅধিকার পরিষদের মিছিল গেলে সেখানে জাপার নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে পরবর্তীতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা প্রতিরোধ করতে গেলে পরিস্থিতি উত্তাপ্ত হয়ে উঠে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার একটি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) একটি ভুয়া কল রেকর্ড ভাইরাল হয়। ওই কল রেকর্ডে শোনা যায় একজন অজ্ঞাত অফিসারকে নির্দেশ দিয়েছেন নুরের ওপর হামলা করতে। 

জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9