বিশ্ববিদ্যালয় শিক্ষক সরোয়ার-আসিফের পাশে মিজানুর রহমান আজহারী

২০ আগস্ট ২০২৫, ০৪:০৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০৭:২১ PM
ড. মিজানুর রহমান আজহারি ও ড. মোহাম্মদ সরোয়ার হোসেন ও আসিফ মাহতাব

ড. মিজানুর রহমান আজহারি ও ড. মোহাম্মদ সরোয়ার হোসেন ও আসিফ মাহতাব © টিডিসি সম্পাদিত

দেশের দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারি। আজ বুধবার (২০ আগস্ট) বিকালে এক পোস্টে তিনি এমন উদ্বেগ প্রকাশ করেন। 

পোস্টে তিনি লেখেন, সম্প্রতি দেশের দুজন আলোচিত ব্যক্তিত্বকে কার্টুন এঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়, যা জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এই ঘটনায় একাধিক ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে বিবৃতি এসেছে। তবে অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো, এদের মধ্যে অনেকেই নিজ নিজ বিবৃতিতে খোদ হুমকিদাতা অ্যাক্টিভিস্টকে ভিক্টিম হিসেবে চিত্রায়িত করেছেন এবং বাংলাদেশে বিকৃতরুচির কার্যক্রমের পক্ষে সরব হয়েছেন।

তিনি আরও লেখেন, নিঃসন্দেহে, তাদের এই কর্মকাণ্ড এদেশের মাটি ও মানুষের সাথে প্রতারণা ও দ্বিচারিতার শামিল। অধিকারের মোড়কে দেশের অধিকাংশ মানুষের মূল্যবোধকে ধ্বংস করার কোনো প্রচেষ্টাকে এদেশের জনগণ মেনে নেবে না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান থাকবে তারা যেন অনতিবিলম্বে উক্ত হুমকিদাতাকে আইনের আওতায় নিয়ে আসেন এবং সম্মানিত শিক্ষকদ্বয়ের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেন।

এর আগে প্রকাশ্যে হত্যা প্ররোচনার শিকার দুই বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎসের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানান দেশের ২৫০ জন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষক। এক যৌথ বিবৃতিতে এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তার।

গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬