শিক্ষকদের বদলির সভায় যে আলোচনা হলো

১৮ আগস্ট ২০২৫, ০৪:১৮ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০৮:৫২ PM
ক্লাস নিচ্ছেন শিক্ষক

ক্লাস নিচ্ছেন শিক্ষক © সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত এবং নন-এমপিও শিক্ষকদের তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সব শিক্ষককে বদলির আওতায় আনতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার (১৮ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বেসরকারি স্কুল-কলেজে কর্মরত সব শিক্ষকের ডাটা সংগ্রহ করা হবে। মাউশির ইএমআইএস সেলের সব শিক্ষককে বদলির আওতায় আনার সক্ষমতা আছে কি না সেটি যাচাই করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

সভার একটি সূত্র জানিয়েছে, শিক্ষকদের সর্বজনীন বদলি নিয়ে আদালতের রুলের জবাব কীভাবে দেওয়া যায় সেটি নির্ধারণ করতে এ সভা ডাকা হয়েছিল। আদালতকে সব শিক্ষকের তথ্য সংগ্রহের বিষয়টি অবহিত করবে মন্ত্রণালয়। একইসঙ্গে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলি চলমান রাখার বিষয়টিও অবহিত করা হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি আটকে গেলে বদলি বেসরকারি শিক্ষকদের বদলি আর আলোর মুখ দেখবে না। এ বিষয়টি আদালতকে অবহিত করা হবে। এনটিআরসিএর সুপারিশপ্রাপ্তদের বদলি একটা পাইলটিং প্রজেক্ট।’

তিনি আরও বলেন, ‘এটি সফল হলে পর্যায়ক্রমে সবাইকে বদলির আওতায় নিয়ে আসা হবে। তবে অনেকেই বিষয়টি বুঝতে পারছে না। আমরা আদালতকে আমাদের মতো করে জবাব দেব। চেষ্টা থাকবে যেন এনটিআরসিএর সুপারিশপ্রাপ্তদের বদলি যথাসময়ে শুরু করা যায়।’

ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950