এনটিআরসিএর আবেদন এখনো অনুমোদন করেননি শিক্ষা উপদেষ্টা

১৮ আগস্ট ২০২৫, ০৪:৫৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০৬:৪০ PM
এনটিআরসিএর লোগো

এনটিআরসিএর লোগো © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে ৪১ হাজারের বেশি শিক্ষককে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে নিয়োগ সুপারিশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ জন্য মন্ত্রণালয়ে আবেদন করেছে সংস্থাটি। তবে এখনো তাতে অনুমোদন দেননি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।

সোমবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষক নিয়োগের ফাইলে সাক্ষর করেননি শিক্ষা উপদেষ্টা।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, উপদেষ্টা আজ সারাদিন এনসিটিবিসহ বেশ কয়েকটি প্রোগ্রামে সচিবালয়ের বাইরে ছিলেন। তিনি সাড়ে তিনটার দিকে দপ্তরে এসেছেন। আশা করছি আজই শিক্ষক ফাইল অনুমোদন করবেন তিনি।

এর আগে গতকাল রবিবার পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে ৪১ হাজারের অধিক শিক্ষককে নিয়োগ সুপারিশ করতে অনুমতি চায় এনটিআরসিএ। সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলাম নিজেই আবেদন নিয়ে সচিবালয়ে আসেন।

একই দিন শিক্ষা সচিব (রুটিন দায়িত্ব) আবেদনে অনুমোদন দিয়ে ফাইল উপদেষ্টার দপ্তরে পাঠান। এখন উপদেষ্টার অনুমোদন মিললেই নিয়োগের সুপারিশ করবে এনটিআরসিএ।

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সাইবার অপরাধের মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে বড় জয় পেলেন পুতিন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপ নিয়ে আন্তর্জাতিক যুবসমাবেশ অংশ নিচ্ছে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬