৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে সবশেষ যা জানালেন এনটিআরসিএ চেয়ারম্যান

১৪ আগস্ট ২০২৫, ১২:০১ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০৫:১১ PM
আমিনুল ইসলাম ও এনটিআরসিএ লোগো

আমিনুল ইসলাম ও এনটিআরসিএ লোগো © ফাইল ছবি

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে টেলিটকের কার্যক্রম এখনো শেষ হয়নি। চলতি সপ্তাহে সুপারিশের ফলাফল প্রকাশের কথা থাকলেও সেটি সম্ভব হবে না।

বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় দ্য ডেইলি ক্যাম্পাসের আলাপকালে এসব কথা বলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আমিনুল ইসলাম।

এনটিআরসিএ চেয়ারম্যান আরও বলেন, ‘অনেক প্রার্থী সুপারিশের অপেক্ষায় রয়েছেন। তাদের অপেক্ষা খুব শিগগিরিই শেষ হওয়ার বিষয়ে আমরা আশাবাদী। টেলিটককে দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে। আশা করছি আগামী সপ্তাহে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ করতে পারব।

গত ১৬ জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এ গণবিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণ শুরু হয় গত ২২ জুন। যা চলে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল ১৩ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এনটিআরসিএ সূত্রে জানা গেছে, এ গণবিজ্ঞপ্তিতে ৫৭ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। 

অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মোট এক লাখ ৮২২টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে—স্কুল ও কলেজে রয়েছে ৪৬ হাজার ২১১টি, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার ১১০টি পদ ফাঁকা। সে হিসেবে প্রায় অর্ধেকের মতো পদ ফাঁকাই থেকে যাবে।

ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950