সচিবালয়ে শিক্ষা সচিবের সঙ্গে বৈঠকে এনটিআরসিএ চেয়ারম্যান

১৭ আগস্ট ২০২৫, ০৪:১৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
এনটিআরসিএ চেয়ারম্যান ও শিক্ষা সচিব

এনটিআরসিএ চেয়ারম্যান ও শিক্ষা সচিব © টিডিসি সম্পাদিত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব  (রুটিন দায়িত্ব) মো. মজিবর রহমানের সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে গিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আমিনুল ইসলাম। রবিবার (১৭ আগস্ট) তিনি সচিবালয়ে যান।

জানা গেছে, বেলা ৩টা ৪০ মিনিটে তিনি সচিবালয়ে প্রবেশ করেন। বৈঠকে অংশ নিতে  ৩ টা ৫০ মিনিটের দিকে তিনি শিক্ষা সচিবের কক্ষে প্রবেশ করেন। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হবে তা জানা যায়নি।   

উল্লেখ্য, গত সপ্তাহে সুপারিশের ফলাফল প্রকাশের কথা থাকলেও সেটি প্রকাশ হয়নি। এ বিষয়ে তখন এনটিআরসিএ চেয়ারম্যান বলেছিলেন, ‘অনেক প্রার্থী সুপারিশের অপেক্ষায় রয়েছেন। তাদের অপেক্ষা খুব শিগগিরিই শেষ হওয়ার বিষয়ে আমরা আশাবাদী। টেলিটককে দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে। আশা করছি আগামী সপ্তাহে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ করতে পারব।

প্রসঙ্গত,  গত ১৬ জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এ গণবিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণ শুরু হয় গত ২২ জুন। যা চলে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল ১৩ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এনটিআরসিএ সূত্রে জানা গেছে, এ গণবিজ্ঞপ্তিতে ৫৭ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। 

অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মোট এক লাখ ৮২২টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে—স্কুল ও কলেজে রয়েছে ৪৬ হাজার ২১১টি, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার ১১০টি পদ ফাঁকা। সে হিসেবে প্রায় অর্ধেকের মতো পদ ফাঁকাই থেকে যাবে।    

শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন বিধিতে পরিবর্তন, সভাপতি নির্বাচন যেভাবে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৭ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ গোবিপ্রবি উপাচা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9