‘৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশে মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে না’

১৬ আগস্ট ২০২৫, ০৭:১৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ০১:৪৬ PM
সরকারি ও এনটিআরসিএ লোগো

সরকারি ও এনটিআরসিএ লোগো © ফাইল ছবি

‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে না। এবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিজেরাই সুপারিশ করতে পারবে।’

সম্প্রতি দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা বলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. মিজানুর রহমান।

জানা গেছে, বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশ করে এনটিআরসিএ। ১ম থেকে ৫ম গণবিজ্ঞপ্তি পর্যন্ত নিয়োগ সুপারিশ হত শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে। মূলত পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান রেখে নিয়োগ সুপারিশ করতে মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হত। তবে এবার সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে না এনটিআরসিএকে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘আগের গণবিজ্ঞপ্তিগুলোতে প্রাথমিকভাবে একবার সুপারিশ করা হত। পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ শেষে পরবর্তী ধাপে ভেরিফিকেশন চলমান রেখে নিয়োগপত্র দিতে মন্ত্রণালয়ের অনুমোদনের প্রয়োজন হত। তবে এবার এ ধরনের ঝামেলা নেই। এনটিআরসিএ নিজেরাই ভেরিফিকেশন ফরম আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পাঠাবে। অনুমতি প্রয়োজন হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দরকার হতে পারে।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘যেহেতু এনটিআরসিএ শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান, সেহেতু তারা মৌখিকভাবে কোনো কিছুর পরামর্শ আমাদের সাথে করতে পারেন। পরামর্শ করা আর অনুমোদন নেওয়া ভিন্ন বিষয়। সুপারিশের জন্য আমাদের অনুমোদনের প্রয়োজন নেই।’

গত ১৬ জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এ গণবিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণ শুরু হয় গত ২২ জুন। যা চলে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল ১৩ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এনটিআরসিএ সূত্রে জানা গেছে, এ গণবিজ্ঞপ্তিতে ৫৭ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। 

অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মোট এক লাখ ৮২২টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে—স্কুল ও কলেজে রয়েছে ৪৬ হাজার ২১১টি, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার ১১০টি পদ ফাঁকা। সে হিসেবে প্রায় অর্ধেকের মতো পদ ফাঁকাই থেকে যাবে।  

মাদ্রাসা শিক্ষাবোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ হিসাববিজ্ঞনের শিক…
  • ১৯ মে ২০২৬
‎সাতছড়ি বনে গাছ চুরি, তদন্তে বন বিভাগ
  • ১৯ মে ২০২৬
শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে শিক্ষামন্ত্রীর কাছে তিন প্রত্যাশ…
  • ১৯ মে ২০২৬
বাংলাদেশের টেস্টসহ টিভিতে আজকের খেলার সময়সূচি
  • ১৯ মে ২০২৬
লাশবাহী খাটিয়া নিয়ে কবরস্থানে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্…
  • ১৯ মে ২০২৬
হজের খুতবা দেবেন শায়খ আলী আল-হুজাইফি, জানা গেল পরিচয়
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081