ফোন করে ভিপি নুরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

৩০ আগস্ট ২০২৫, ০১:৪৬ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০৯:২২ PM
ড. মুহাম্মদ ইউনূস এবং নুরুল হক নুর

ড. মুহাম্মদ ইউনূস এবং নুরুল হক নুর © সংগৃহীত ও সম্পাদিত

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনার পর পুলিশ, সেনাবাহিনী ও সাদা পোশাকধারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ তার দলের অর্ধশতাধিক নেতাকর্মী। বর্তমানে নুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এরই মাঝে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজেই ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এক ক্ষদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু হানিফ বলেন, প্রধান উপদেষ্টা ড.ইউনূস ফোন করে নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। আজ দুপুর ১ টায় তিনি ফোন করেন। এসময় নুরুল হক নুর প্রধান উপদেষ্টাকে গতকালের ঘটনার বিস্তারিত জানান। প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন গতকালের ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।

এর আগে, গতকাল রাতে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন।

আরও পড়ুন: নুরের ওপর হামলার ঘটনায় ডাকসুর ভিপি-জিএস-এজিএস প্রার্থীদের প্রতিক্রিয়া

 

 

 

 

বাসের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী আহত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
টেস্ট ক্রিকেটেও তাহলে নিয়মিত হচ্ছেন তাওহীদ হৃদয়?
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিতে ডেভেলপমেন্ট এক্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরবনের জেলেদের খাদ্য সহায়তা দিল সরকার, প্রকৃত জেলেদের ব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
৭০৫০এমএএইচ ব্যাটারি ও সহজ কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9