সদ্য জন্মগ্রহণ করা দল এনসিপিকে সরকার পৃষ্ঠপোষকতা করছে: নুর

২৫ জুলাই ২০২৫, ১০:১০ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০১:০৫ AM
বক্তব্য রাখছেন নুরুল হক নুর

বক্তব্য রাখছেন নুরুল হক নুর © সংগৃহীত

সদ্য জন্মগ্রহণ করা এনসিপি দলকে সরকার পৃষ্ঠপোষকতা করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে নগরীর টাউন হল মাঠে কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদ কর্তৃক আয়োজিত গণঅভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা রাষ্ট্র সংস্কার শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মাইলস্টোনের ঘটনায় এবং তার পরবর্তী সময়ে একটা স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জাতির সামনে উন্মোচন করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন সচিবালয়ের মতো সুরক্ষিত এবং স্পর্শকাতর জায়গায় সরকারের প্রশাসন এবং সরকার নিরাপত্তা না দিতে পারে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ১৮ কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে সেটি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হবে।

নুর বলেন, সরকার যদি নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হয় তাহলে নির্বাচনের আগে নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে।

এছাড়াও আওয়ামী লীগকে স্থায়ীভাবে রাজনীতিতে নিষিদ্ধ করার দাবিও জানান তিনি।

কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফয়েজ উল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, মঞ্জুর মোরশেদ মামুনসহ অনেকে।

স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, ৩৫ হাজারে বিক্রি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৬ দফা আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বেকারস, আবেদন ৩০ সেপ্টেম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬