নুরের ওপর হামলার ঘটনা তদন্ত করা হবে: প্রেস সচিব

৩০ আগস্ট ২০২৫, ০১:২৮ AM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ PM
প্রেস সচিব

প্রেস সচিব © সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর ও তার দলীয় নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ন্যাক্কারজনক এ ঘটনার তদন্ত করা হবে।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন নুরকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, ‘আমি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। ডাক্তাররা জানিয়েছেন, নুরের নাক ও চোখের কাছে আঘাত লেগেছে, ইন্টার্নাল ব্লিডিং হচ্ছে এবং তিনি সেমি-কনশাস অবস্থায় আছেন। চিকিৎসকরা কিছুক্ষণের মধ্যেই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেবেন পরবর্তী পর্যবেক্ষণের জন্য। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষাও করা হবে।’

নুরের ওপর হামলাকে ‘খুবই ন্যাক্কারজনক’ উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। পুরো ঘটনাটি তদন্ত করা হবে।’

তিনি আরও বলেন, ‘যখন দেশে মানুষের সাহসের অভাব ছিল, শেখ হাসিনার বিরুদ্ধে কেউ দাঁড়ায়নি, তখন ২০১৮ সালে নুরুল হক নুর কোটাবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তার সেই সাহস জাতি দেখেছে। ২০২৪ সালে গণঅভ্যুত্থানেও নুরসহ গণঅধিকার পরিষদের নেতারা সক্রিয় ছিলেন। ১৯ জুলাই রাতে নুরকে গ্রেপ্তার করে নির্মমভাবে নির্যাতন করা হয়। তার ওপর আজকের হামলাও তদন্তের আওতায় আনা হবে।’

জবির বাসে হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা
  • ১২ আগস্ট ২০২৬
দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ
  • ১২ আগস্ট ২০২৬
একাদশে ভর্তির দৌড়: রাজধানীর সেরা কলেজ কোনগুলো, পছন্দের শীর্…
  • ১২ আগস্ট ২০২৬
মধ্যরাতে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক
  • ১২ আগস্ট ২০২৬
সিলেটে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ১২ আগস্ট ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি এক ধরনের কোটা পদ্ধতি: ড.…
  • ১২ আগস্ট ২০২৬