নুরের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানাল ছাত্রদল

৩০ আগস্ট ২০২৫, ১২:১৫ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০৮:২৭ PM
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল © লোগো

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার (২৪ জুন) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান। 

বিবৃতিতে বলা হয়, আজ রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অনেকেই গুরুতর আহত হয়েছেন। ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের সম্মুখসারির নেতৃবৃন্দ ও গণঅভ্যুত্থানের পক্ষশক্তির ওপর এধরণের নৃশংস হামলা অভাবিত! গণঅভ্যুত্থানোত্তোর সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এধরণের অনিয়ন্ত্রিত আচরণ কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

এর আগে রাজধানীতে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন দলটির সভাপতি নুরুল হক নুর। পরে রক্তাক্ত অবস্থায় তাকে সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে যান।

সংঘর্ষের বিষয়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা অভিযোগ করেন, জাতীয় পার্টির নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে। সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাকরাইলে সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

সংঘর্ষের পর গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা দাবি করেন, জাতীয় পার্টি গণহত্যার অপরাধে অভিযুক্ত। তারা বলেন, ‘জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং গণহত্যার দায়ে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। যদি বিচার না করা হয়, তাহলে ছাত্র, শ্রমিক ও জনতা তাদের বিচার করবে।’

 

ধানমন্ডি ২৭ থেকে শেখ হাসিনার উপ-প্রেস সচিবকে আটক করল ছাত্রদল
  • ২৬ নভেম্বর ২০২৬
যুবদল কর্মীর আশ্রয়ে ভারত ফেরত ছাত্রলীগ নেতা, দেড় মাস পর গ্র…
  • ২৬ নভেম্বর ২০২৬
সরকারি মেডিকেলে ২৭০ আসন বাড়ল, তালিকায় সদ্য অনুমোদন পাওয়া সর…
  • ২৬ নভেম্বর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ সিভিল জজের সবচেয়ে বেশি ঢাবির, বাকি ২১ বি…
  • ২৬ নভেম্বর ২০২৬
তরুণীর সঙ্গে এমপির পিএস ও ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইর…
  • ২৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দ, ১০ হাজার কোটি টাকাই ফেরত যাচ্…
  • ২৫ নভেম্বর ২০২৬