রাকসু নির্বাচনে ২৮ পদে মনোনয়নপত্র নিল ছাত্রদল

২৮ আগস্ট ২০২৫, ০৭:১৯ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
রাকসু নির্বাচনের মনোনয়নপত্র নিচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা

রাকসু নির্বাচনের মনোনয়নপত্র নিচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা © টিডিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অংশ নিতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ৩টার দিকে ২৩টি পদ ও সিনেটের ৫টি পদে—মোট ২৮টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে রাবি শাখা ছাত্রদল। এদিন রাকসু কার্যালয় থেকে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা এসব মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল বলেন, ‘রাকসু ছাত্রদলের প্রাণের দাবি। আমরা রাকসু ও হল সংসদের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি আজ এবং রবিবার তারা যেন মনোনয়নপত্র সংগ্রহ করে এবং শিক্ষার্থীদের মধ্যে প্রচারণা চালিয়ে নিজেদের উপস্থাপন করে। আলাপ-আলোচনার মাধ্যমে খুব শিগগিরই ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হবে।’

মনোনয়নপত্র উত্তোলনের বিষয়ে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘রাকসু নির্বাচনকে সামনে রেখে আমরা ইতোমধ্যেই নেতাকর্মীদের মনোনয়নপত্র উত্তোলনের নির্দেশ দিয়েছি। আমাদের নেতা-কর্মীরা নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেবে। পরবর্তী সময়ে কেন্দ্রীয় ছাত্রদল যথাসময়ে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবে।’

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9