রাকসু নির্বাচনে ভোট প্রদানের সুযোগ চেয়ে একদল শিক্ষার্থীর বিক্ষোভ

২৬ আগস্ট ২০২৫, ০৭:৫৭ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:২৪ PM
শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোট প্রদানের সুযোগ চেয়ে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের একদল শিক্ষার্থী। সোমবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।

এসময় ৭২ ছাড়া রাকসু, চলবে না চলবে না; মানি না মানবো না। ফ্রেশারদের ভোটাধিকার, দিতে হবে দিতে হবে; রাকসু ফি দিয়েছি, ভোটাধিকার চেয়েছি। রাকসু আমার অধিকার, তুমি কে আটকাবার?—এসব স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। এসময় শাখা ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীদের আশেপাশে ঘুরতে দেখা যায়।

ইসলামিক স্টাডিজ বিভাগের নবীন শিক্ষার্থী মো. বেনজীর হোসেন জানান, ডাকসুতে নবীন শিক্ষার্থীরা ভোট দিতে পারছে; তাদের তালিকাও প্রকাশিত হয়েছে। কিন্তু রাকসুতে ৭২তম ব্যাচের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। আমাদের দাবি রাকসুর ভোটার তালিকায় ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের নাম অন্তর্ভুক্ত করতে হবে এবং ভোটাধিকার প্রদানের সুযোগ দিতে হবে।

আরও পড়ুন: স্বাধীন বাংলাদেশে ৭ ডাকসুর ৬টিতে অংশ নিয়েছে ছাত্রশিবির, জয় পেয়েছে কতটি?

মো. লতিফুর রহমান নামের আরেকজন নবীন শিক্ষার্থী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ব্যাচের শিক্ষার্থীরা যেখানে ডাকসুতে ভোট প্রদান করতে পারছে, কিন্তু আমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি তারা রাকসুতে ভোট প্রদান করতে পারছিনা। এমনকি ঢাবিতে ২০২৪-২৫ সেশনের একজন শিক্ষার্থী প্রার্থী হিসেবেও নির্বাচনে দাঁড়িয়েছেন; কিন্তু আমাদের সেই সুযোগ দেওয়া হচ্ছে না। এটি একটি বৈষম্য। রাকসুতে ভোট প্রদানের সুযোগ না দেওয়া হলে, আমরা আরো বড় আন্দোলন গড়ে তুলব।

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আবু সাইদ বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান দেখে আমরা শিখেছি কীভাবে অধিকার আদায় করতে হয়। এটি আমাদের শেষ কর্মসূচি নয়। রাকসু নির্বাচনে ভোটাধিকার প্রদানের সুযোত না দেওয়া হলে, আগামীকাল (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে প্যারিস রোডে সকাল ১১টায় আমরা মানববন্ধনের ডাক দিচ্ছি। অধিকার আদায়ে আমরা বদ্ধ পরিকর। আমরা লাগাতার কর্মসূচি চালিয়ে যাব।

এ বিষয়ে রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী ২৭ জুলাইয়ের মধ্যে যাদের ফলাফল প্রকাশিত হয়েছে, তাদের রাকসু নির্বাচনে ভোট প্রদানের সুযোগ নেই। যেহেতু ২৭ জুলাইয়ের সময় পর্যন্ত ৭২তম ব্যাচ (২০২৪-২৫ সেশন) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়নি। সেজন্যই মূলত এই ব্যাচের শিক্ষার্থীরা সামনের রাকসু, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোট প্রদান করতে পারছেনা। আমরা তো নিয়মের বাইরে যেতে পারি না।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬