রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ শুরু

২৪ আগস্ট ২০২৫, ০৭:৩৫ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:৫৯ PM
রাকসুতে মনোনয়ন ফরম সংগ্রহ শুরু

রাকসুতে মনোনয়ন ফরম সংগ্রহ শুরু © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট ছাত্রপ্রতিনিধি নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ শুরু হয়েছে। ফরম বিতরণের প্রথম দুই ঘণ্টায় কেন্দ্রীয় সংসদে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) ও মহিলা বিষয়ক সম্পাদক পদে দুজন প্রার্থী ফরম সংগ্রহ করেছেন।

রবিবার (২৫ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু কোষাধ্যক্ষ ভবনে প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেট ছাত্রপ্রতিনিধি পদের জন্য এবং হল অফিস থেকে হল সংসদের পদের জন্য ফরম বিতরণ শুরু হয়। দুপুর নাগাদ প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে ফরম সংগ্রহ করেন।

নির্বাচনের জন্য কেন্দ্রীয় সংসদ ও সিনেট ছাত্রপ্রতিনিধি পদের মনোনয়ন ফরমের মূল্য ৩০০ টাকা এবং হল সংসদের ফরমের মূল্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এফ. নজরুল ইসলাম জানান, ‘নির্ধারিত সময়সূচী অনুযায়ী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি।

আরও পড়ুন: নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা থেকে কোটি টাকার স্কলারশিপে পিএইচডি

জানা গেছে, কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের মধ্যে ২৩টি, সিনেটে ছাত্রপ্রতিনিধির ৫টি এবং হল সংসদের ১৭টি পদের মধ্যে ১৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন বিতরণ চলবে আগামী ২৬ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ আগস্ট। 

আগামী ১৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ, সিনেট ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার
  • ০১ অক্টোবর ২০২৬
‘ডক্টর’ লিওনেল মেসি
  • ০১ অক্টোবর ২০২৬
ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র
  • ০১ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা, আবেদন ৮ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
ক্লাসরুমে ঢুকে কোমলমতিদের সামনেই ছাত্রকে তিনবার আছাড় সহপাঠী…
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে যা বললেন বিএনপির এমপি ফেরদৌসী মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬