ইয়াবাসহ যুবদল ও কৃষক দলের ৩ নেতাকর্মী আটক

০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৮ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৪ PM
আটকৃত তিনজন

আটকৃত তিনজন © সংগৃহীত

কক্সবাজার থেকে ফেরার পথে বিপুল পরিমাণ ইয়াবাসহ পাবনা জেলা যুবদল নেতা ও সুজানগর পৌর কৃষকদলের নেতাসহ তিনজনকে আটক করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)। এসময় তাদের কাছ থেকে ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে রবিবার (৩১ আগস্ট) সকালে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের ফুড ভিলেজ হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবিব এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- পাবনা জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও পাবনা পৌর এলাকার দোহারপাড়ার মৃত জহুরুল ইসলাম র‌ইসের ছেলে রাশেদ রানা (৪২), পাবনার সুজানগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব ও‌ সুজানগর পৌর এলাকার ভবানিপুর এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে আব্দুল মজিদ মন্ডল (৪৮) এবং পাবনা পৌর এলাকার রাধানগরের মৃত আব্দুল জলিলের ছেলে যুবদল কর্মী আমিনুল ইসলাম রনি (৪৫)।

পাবনা জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা বলেন, ‌‘বিষয়টি আমার জানা নেই। তবে সংগঠনের কেউ দেশবিরোধী ও দলবিরোধী কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেই বিষয়টি দৃষ্টিগোচর হলে সংগঠন এটা নিয়ে আলোচনা করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়।’

ব্যাপারে পাবনা জেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম বলেন, ‘আমি ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম। এখন আমরা মিটিংয়ে বসবো। যদি তথ্য সঠিক হয় তাহলে আমরা তাকে বহিষ্কার করবো। দল এব্যাপারে কোনো সমঝোতা করবে না।’

র‍‍্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্প থেকে সোমবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, আটককৃতরা নিয়মিত কক্সবাজার থেকে ইয়াবা আনা নেয়া করতো- এমন গোপন সংবাদের ভিত্তিতে পাবনা-কক্সবাজারগামী সেন্টমার্টিন সৌহার্দ্য পরিবহনে তল্লাশি চালায় র‍‍্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের সদস্যরা। তল্লাশির এক পর্যায়ে আটককৃতদের কাছ থেকে ১ হাজার ৯৭৭ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের সিরাজগঞ্জ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, আটককৃতদের নামে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদের সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা কবে, যা জানা গেল
  • ১৯ মে ২০২৬
বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, কেটে নিল ডান হাত
  • ১৯ মে ২০২৬
সন্ত্রাসীদের গুলিতে দুই অটোরিকশা চালক গুলিবিদ্ধ
  • ১৯ মে ২০২৬
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলি…
  • ১৯ মে ২০২৬
ঈদের আগে ব্যাংকে নতুন সময়সূচি ঘোষণা, ছুটিতেও খোলা থাকবে যেস…
  • ১৯ মে ২০২৬
ব্রাজিলের বিশ্বকাপ দলে নতুন তারকা রায়ান, কেন তাকে নিয়ে এত আ…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081