‘প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপবো’, যুবদল নেতার ভিডিও ভাইরাল

৩০ আগস্ট ২০২৫, ১০:০৭ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০৯:২২ PM
আবুল খায়ের

আবুল খায়ের © সংগৃহীত

কুমিল্লার চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল খায়েরের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি বলেন, ‘ব্যালট পেপার ছাপা যখন হবে, তখন দেখবো। প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো, যেখানে ধানের শীষ থাকবে। ধানের শীষ থাকবে চান্দিনায়।’

শুক্রবার সকাল থেকে ওই ১০ সেকেন্ডের বক্তব্যটি ভাইরাল হয়ে ফেসবুকে নানা সমালোচনার সৃষ্টি করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, এটি গত ১৬ আগস্টের ঘটনা। ওই দিন বিকালে গল্লাই উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে আবুল খায়ের এই বক্তব্য দেন।

কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন (ভিপি শাহীন) বলেন, বক্তব্যের বিষয়ে আমি আবুল খায়েরকে জিজ্ঞেস করেছি। তিনি জানিয়েছেন, সাবেক সংসদ সদস্য ও এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ কিছুদিন আগে এক বক্তব্যে বলেছিলেন, ‘চান্দিনায় ধানের শীষ প্রতীক থাকবে না।’ সেই বক্তব্যের জেরে আবেগতাড়িত হয়ে আবুল খায়ের বক্তব্যটি দিয়েছেন। তিনি কিছুক্ষণের মধ্যে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে গিয়ে বিষয়টি স্পষ্ট করবেন বলে আশ্বস্ত করেছেন। এখন অন্য দলের লোকজন ভিডিও ভাইরাল করছেন।

ভাইরাল হওয়া বক্তব্যের বিষয়ে শুক্রবার রাত পৌনে ৮টায় যুবদল নেতা আবুল খায়ের মুঠোফোনে বলেন, এখনও তপশিল ঘোষণা হয়নি। জোট হয়নি। এত আগে এলডিপি নেতা রেদোয়ান চান্দিনায় ব্যালট পেপারে ধানের শীষ থাকবে না, এমন কথা বলেছিলেন। তাই দলের দায়িত্বে থেকে আমি রেদোয়ানের কথার প্রতিবাদ করেছি। আজ লাইভে এসে এ বিষয়টির ব্যখ্যাও দিয়েছি।

ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950