দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর সেই যুবদল নেতা বহিষ্কার

২৮ আগস্ট ২০২৫, ০৯:০৮ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ০৪:৪২ PM
শফিকুল ইসলাম দুলু

শফিকুল ইসলাম দুলু © টিডিসি ফটো

সাতক্ষীরার শ্যামনগরে এক মৎস্য খামারে হামলা ও তিন কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে আলোচনায় আসা যুবদল নেতা শফিকুল ইসলাম দুলুকে দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল। একই সঙ্গে শ্যামনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শেখ নাজমুল হককে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শফিকুল ইসলাম দুলুকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ যুবদল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। তার স্থলাভিষিক্ত হয়ে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করবেন শেখ নাজমুল হক।

এই সিদ্ধান্ত অনুমোদন করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

এর আগে, গত ২১ জুলাই দ্য ডেইলি ক্যাম্পাসে ‘৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে, শ্যামনগরের হরিনগরে এক হাজার বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত ‘প্যান্ডামিক ফিসারিজ লিমিটেড’-এর চেয়ারম্যান এ এম সাইদুর রহমান অভিযোগ করেছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু প্রথমে ৫ লাখ টাকা চাঁদা নেন এবং পরে তিন কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় গত ১৬ থেকে ১৯ জুলাই পর্যন্ত খামারে দফায় দফায় হামলা ও লুটপাট চালানো হয়।

এ বিষয়ে খামারের চেয়ারম্যান গত ২০ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছেও লিখিত অভিযোগ দেন।

তবে অভিযোগ প্রসঙ্গে শফিকুল ইসলাম দুলু আগেই দাবি করেছিলেন, তিনি কোনো চাঁদা চাননি বা নেননি। রাজনৈতিকভাবে হেয় করার জন্য তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে।

ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950