ঘুষ নেওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১৫ জুলাই ২০২৫, ০৫:৪১ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ০৮:২৮ PM
খাঁটিহাতা হাইওয়ে থানা

খাঁটিহাতা হাইওয়ে থানা © ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মামুন রহমানসহ ছয় পুলিশ সদস্যকে ঘুষ নেওয়ার অভিযোগে প্রত্যাহারের ঘটনা ঘটেছে।

জানা যায়, গত ৩ জুলাই সিলেট থেকে ঢাকাগামী একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান আটক করে দায়িত্বরত টহল পুলিশ। অভিযোগ উঠে, অবৈধ পণ্য পরিবহনের অজুহাতে পুলিশ সদস্যরা ভ্যানচালকের কাছ থেকে ৮০ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন। বিষয়টি বেসরকারি একটি টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশ পায়।

ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল (১৪ জুলাই) ওসি মামুন রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) বিপ্লু বড়ুয়া, কনস্টেবল মো. সাহাবুদ্দিন, মো. মস্তু, সাকিবুল ও মো. জহির মিয়াকে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা থেকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়।

হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খাইরুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং একজন অতিরিক্ত পুলিশ সুপার এরই মধ্যে তদন্ত শুরু করেছেন। তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অপরাধের মাত্রা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমানে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন এসআই মো. সজীব মিয়া। তিনি বলেন, ঘটনার পর থেকে আমি দায়িত্বে আছি। পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছে।

 

 

আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950