‘তোরা পুলিশ মারছিস, ফাঁড়ি জ্বালিয়েছিস’ বলে জুলাই যোদ্ধাকে মারধর, এসআই প্রত্যাহার

২২ জুন ২০২৫, ০১:১৩ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:১৭ PM
জুলাই যোদ্ধাকে মারধর

জুলাই যোদ্ধাকে মারধর © টিডিসি

সিলেটের লামাবাজার এলাকায় ‘তোরা পুলিশ মারছিস, ফাঁড়ি জ্বালিয়েছিস’ বলে জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগে উঠেছে পুলিশের এক অতিরিক্ত উপ পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। এই অভিযোগের প্রেক্ষিতে, শনিবার লামাবাজার পুলিশ ফাঁড়ির এসআই জসিমকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজ) করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায়  অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের মিডিয়া সেলের সম্পাদক ও যুগ্ম সদস্য সচিব ফখরুল হাসান জানান, সিলেটের লামাবাজার এলাকায় শনিবার ফজরের নামাজের পর চায়ের দোকান খোলার কারণে পুলিশি নির্যাতনের শিকার হন ইসলাম উদ্দিন।

ফখরুল হাসান জানান,  ইসলাম উদ্দিন সিএনজি অটোরিকশা চালাতেন। জুলাই আন্দোলনের সময় আহত হয়ে বর্তমানে তিনি সিএনজি চালাতে না পেরে জীবিকা নির্বাহের জন্য একটি ছোট চায়ের দোকান দেন। প্রতিদিনের মতো শনিবার ফজরের পর দোকান খুলেন। এসময় এএসআই জসিম এসে এতো সকালে দোকান না খুলতে বলেন।।

ফখরুল আরও বলেন, এ নিয়ে দুজনের বাক্য বিনিময়ের একপর্যায়ে ইসলাম নিজের জূলাইযোদ্ধা পরিচয় দেন। তখন এসআই জসিম ক্ষিপ্ত হয়ে বলেন, 'তুই যোদ্ধা! তোরা তো পুলিশ মারছিস, ফাঁড়ি জ্বালিয়েছিস'- এই বলে কিল, ঘুষি, থাপ্পড় মারতে মারতে গাড়িতে তোলার চেষ্টা করেন। পরিস্থিতি বেগতিক দেখে সঙ্গে থাকা এক কনস্টেবলের হস্তক্ষেপে এসআই জসিম ও অন্যান্য পুলিশ সদস্য তাকে রাস্তায় ফেলে রেখে চলে যান। বর্তমানে আহত ইসলাম উদ্দিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কমিশনার রেজাউল করিম জানান, অভিযোগটি পাওয়ার সাথে সাথেই তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গঠিত তদন্ত কমিটিকে আজকের মধ্যেই প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী তার বিরুদ্ধ ব্যবস্থা নেয়া হবে।

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950