ছাত্রদল নেতা রাজু হত্যা মামলায় নয় জন কারাগারে

২০ নভেম্বর ২০১৮, ১১:১২ AM
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু হত্যা মামলায় দলীয় নয় নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইব্রাহিম মিয়ার আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়।

রাজুর চাচা দবির আলী জানান, রাজু হত্যা মামলার ১০ আসামি উচ্চ আদালত থেকে জামিনে ছিল। তাদের জামিনের মেয়াদ শেষ হওয়ায় ৯ আসামি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে ফের জামিনের আবেদন করে। তবে আদালত তা নামঞ্জুর করেছেন।

ওই আসামিরা হলেন- এনামুল হক, একরামুল হক, মোস্তাফিজুর রহমান, শেখ নয়ন, আরাফাত এলাহী, ফরহাদ আহমদ, নজরুল ইসলাম, আবজল আহমদ চৌধুরী ও মামুন আহমদ। জামিনে থাকা অপর আসামি ছাত্রদল নেতা দেলওয়ার হোসেন দিনার আদালতে আত্মসমর্পণ করেননি।

গত ১৩ আগস্ট সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর বিজয় মিছিল শেষে ফেরার পথে সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুল হক রাজুকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রাজুর চাচা দবির আলী বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়।

বিশ্ববিদ্যালয়ে পানির কল চুরি করতে এসে যুবক আটক
  • ১৯ এপ্রিল ২০২৬
সংসদে ঢাকা-দিনাজপুর বুলেট ট্রেন চাইলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬
জুলাই শহিদদের স্মরণ না করলে এই সংসদ অপবিত্র হয়ে যাবে: নাছির…
  • ১৯ এপ্রিল ২০২৬
সিনেমা হল থেকে আপত্তিকর অবস্থায় স্কুল-কলেজের ৩৫ ছাত্রছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
বিয়ের আগে অভিমানে না ফেরার দেশে সুইটি
  • ১৯ এপ্রিল ২০২৬
নৌ-অবরোধ তুলে না নিলে পাকিস্তানে প্রতিনিধি পাঠাবে না ইরান
  • ১৯ এপ্রিল ২০২৬