রাজধানীর পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন

০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৯ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
রাজধানীর পুরান ঢাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

রাজধানীর পুরান ঢাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। © সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার মাহুতটুলি এলাকায় একটি জুতা তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। 

সোমবার সকাল ৯টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। ৯টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে নিয়ন্ত্রণে আনে তারা। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, পুরান ঢাকার মাহুতটুলিতে একতলা ভবনের নিচতলায় জুতার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

হবিগঞ্জে পেট্রোল পাম্পে জ্বালানি নিতে লাগবে লাইসেন্স ও হেলম…
  • ১২ এপ্রিল ২০২৬
জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় তিন পক্ষের মধ্যে সমন্বয়ের পরামর্শ …
  • ১২ এপ্রিল ২০২৬
পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
ট্রান্সফরমারে ঝুলছিল পিডিবির লাইনম্যানের মরদেহ
  • ১২ এপ্রিল ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫
  • ১২ এপ্রিল ২০২৬
উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিট…
  • ১২ এপ্রিল ২০২৬
close