ভিকারুননিসায় নীতিমালা অমান্য করে ২৫০ শিক্ষার্থীকে ভর্তি চেষ্টার অভিযোগ

২৩ ডিসেম্বর ২০২৩, ১০:১৫ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM

© সংগৃহীত

ভিকারুননিসায় নীতিমালা অমান্য করে ২৫০ শিক্ষার্থীকে ভর্তি চেষ্টার অভিযোগ করে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর এই অভিযোগ করেছেন ভুক্তভোগী অভিভাবকরা। তারা বলছেন, যেসব শিক্ষার্থীরা মিথ্যা তথ্য দিয়ে ভর্তির আবেদন করেছেন তাদের ভর্তি চূড়ান্ত করেছে গভর্নিং বডি। 

অভিভাবক পারভীন আক্তার ও মো. আলাউদ্দিন লিখিত অভিযোগে বলেন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৪ সালে প্রথম শ্রেণিতে সরকারি নীতিমালা অনুসরণ না করে যে সকল শিক্ষার্থীকে লটারিতে উত্তীর্ণ করা হয়েছে তাদের ফলাফল বাতিল করতে হবে।

গত ১২ ডিসেম্বর মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সচিবের কাছে করা দুই অভিভাবকের অভিযোগে আরও জানানো হয়, ২০২৪ সালের ভর্তির নীতিমালা, জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ৬ প্লাস বছর হতে হবে, যা বেসরকারি স্কুল কলেজে মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর শিক্ষার্থীর ভর্তির নীতিমালায় উল্লেখ আছে। এছাড়া সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বেসরকারি মাধ্যমিক-১ শাখা এসংক্রান্ত পরিপত্র জারি করেছে।

অথচ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে ২০১৫ ও ২০১৬ সালে যারা জন্ম নিবন্ধন ও একাধিক কোটা আবেদন করেছেন তাদেরকে লটারিতে উত্তীর্ণ করে ইতোমধ্যে ভর্তির জন্য নির্বাচিত করেছে। এ সকল শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৫০ জন।

তুরস্কে অবস্থিত ন্যাটোর ঘাঁটি লক্ষ্যে করে ইরানের হামলা
  • ০৪ মার্চ ২০২৬
বাংলাদেশ সফরের আগে পাকিস্তান টিম ম্যানেজমেন্টে বড় রদবদল
  • ০৪ মার্চ ২০২৬
১ হাজারের অধিক ছাত্রীকে ইফতার করাল বাকৃবি ছাত্রশিবির
  • ০৪ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষা হবে, জানালেন এনটিআরসিএ চেয়ার…
  • ০৪ মার্চ ২০২৬
একযোগে ১০ এসপিকে বদলি
  • ০৪ মার্চ ২০২৬
বিউএফটি’র ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফ…
  • ০৪ মার্চ ২০২৬