অষ্টম দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করল পবিপ্রবির ডিভিএম শিক্ষার্থীরা

০২ এপ্রিল ২০২৬, ০৫:০৮ PM , আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ০৫:০৮ PM
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) © সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিসিপ্লিনে ডিভিএম ডিগ্রি পুনর্বহালের দাবিতে বৃহস্পতিবার ( ২ এপ্রিল) টানা অষ্টম দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। 

ডিসিপ্লিনে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন বা ডিভিএম প্রত্যাহারে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের দাবিতে গত ৪ মার্চ থেকে সকল প্রকার ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল ও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২ এপ্রিল) শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষকরা। তবে যথাযথ সমাধান না পাওয়ায় আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা।

এর পূর্বে, গত ২৬ ফেব্রুয়ারি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষার্থীরা ডিভিএম পুনর্বহালের দাবিতে উপ-উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, তারা পূর্বে ডিভিএম ডিসিপ্লিনের নিয়মিত শিক্ষার্থী ছিলেন। তবে বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৫৪তম (জরুরি) একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের প্রেক্ষিতে ডিভিএম এবং অ্যানিম্যাল হাসব্যান্ড্রি ডিগ্রি বাতিল করে তাদের বি.এসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাসব্যান্ড্রি ডিগ্রির আওতায় অন্তর্ভুক্ত করা হয়।

পরবর্তীতে হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশন নং ১৭৩১৮/২০২৫ মামলার রায়ে পৃথকভাবে ডিভিএম ও বি.এসসি এএইচ (অনার্স) ডিগ্রি বাতিলের সিদ্ধান্তকে আইনবহির্ভূত ঘোষণা করা হয় এবং স্বতন্ত্র কোর্সসমূহ সমান্তরালভাবে চালু রাখার নির্দেশ প্রদান করা হয়।

এরপর বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে আপিল করা হলে গত ১১ মার্চ চেম্বার আদালতের সিদ্ধান্ত মোতাবেক ৫ মার্চ প্রদান করা স্থগিতাদেশ বাতিল করা হয় এবং শিক্ষার্থীদের স্ব স্ব ডিগ্রিতে ক্লাস কার্যক্রম চালানোর অনুমতি প্রদান করা হয়।

এ রায়ের আলোকে শিক্ষার্থীরা তাদের একাডেমিক অবস্থান স্পষ্ট হওয়ায় পূর্বের ডিভিএম ডিগ্রি পুনর্বহালের দাবি জানায়। কিন্তু এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ লক্ষণীয় না হওয়ায় ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করতে বাধ্য হয় বলে জানা যায়।

এ সময় উপস্থিত এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের দাবি একটাই—আমরা পূর্বের কারিকুলামে ডিভিএম ডিগ্রিই পুনর্বহাল চাই। দুঃখজনকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা অজুহাত দেখিয়ে আমাদের যৌক্তিক দাবিকে ভিন্ন দিকে প্রবাহিত করে আন্দোলন দমনের চেষ্টা করছে। আমাদের বিভিন্ন মৌখিক আশ্বাস দেওয়া হচ্ছে, যেগুলোর ভিত্তি শিক্ষার্থীরা খুঁজে পাচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্টভাবে জানাতে চাই, যতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় ডিভিএম ডিগ্রি পুনর্বহালে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করবে না, ততদিন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। দাবি পূরণ না হলে প্রয়োজনে আমরা আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। আমরা শান্তিপূর্ণ ও ন্যায্য আন্দোলনে বিশ্বাসী; তবে প্রয়োজন হলে তা আরও শক্তিশালী রূপ ধারণ করবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9