খাবার আনতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

২৫ নভেম্বর ২০২৩, ০৮:৩৪ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৪০ PM

© সংগৃহীত

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা রেলপথে ট্রেনের ধাক্কায় অষ্টম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। শুক্রবার রাতের দিকে উপজেলার পাচ্চর গোলচত্বর আন্ডারপাস এলাকায় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র ইব্রাহিম (১৫) শিবচরের মাদবরের চর ১ নম্বর ওয়ার্ডের হিরু খানের ছেলে। 

স্থানীয়রা জানান, ইব্রাহিম ও তার দুই বন্ধু মিলে খিচুড়ি খাওয়ার উদ্দেশ্যে রেললাইন ধরে রেস্টুরেন্টে যাচ্ছিলেন। পথে ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়ার পথে সে মারা যায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ট্যাগ: মৃত্যু
হবিগঞ্জে পেট্রোল পাম্পে জ্বালানি নিতে লাগবে লাইসেন্স ও হেলম…
  • ১২ এপ্রিল ২০২৬
জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় তিন পক্ষের মধ্যে সমন্বয়ের পরামর্শ …
  • ১২ এপ্রিল ২০২৬
পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
ট্রান্সফরমারে ঝুলছিল পিডিবির লাইনম্যানের মরদেহ
  • ১২ এপ্রিল ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫
  • ১২ এপ্রিল ২০২৬
উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিট…
  • ১২ এপ্রিল ২০২৬
close