সড়কে প্রাণ গেল অনার্স পড়ুয়া ‍দুই ছাত্রের

৩১ আগস্ট ২০২৩, ০৮:০৭ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন

সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন © প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কলেজছাত্র নিহত হয়েছে। বুধবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গড়মাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রড়াইগ্রামের গড়মাটি এলাকার ডাবলুর ছেলে মাহামুদুল ইসলাম মনন (২১) ও রাজাপুর এলাকার আরিয়ান হাসান আবির (২২)। দু'জনেই রাজাপুর ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে সাড়ে ৯টার দিকে আবির ও মনন মোটরসাইকেলে রাজাপুর যাচ্ছিলেন। পথে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান।

বনপাড়া হাইওয়ে থানার এসআই আলিমুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংসদে স্বামী যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • ২১ এপ্রিল ২০২৬
রাতভর অবরোধের পর পরীক্ষায় বসল সেই ৬৫ এসএসসি পরীক্ষার্থী
  • ২১ এপ্রিল ২০২৬
নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা, নেপথ্যে কী?
  • ২১ এপ্রিল ২০২৬
২৯ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা, দেখুন তালিকা
  • ২১ এপ্রিল ২০২৬
এক এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিলেন পুলিশ সদস্য
  • ২১ এপ্রিল ২০২৬